বন্দরে শীতবস্ত্র বিতরণ করলেন কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৮:৩৯ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান।রোবববার (৫ জোনুয়ারি) সকাল ১০টায় স্বল্পেরচক ২৩নং ওয়ার্ড কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরনকালে কাউন্সিলর দুলাল প্রধান বলেন, জননেত্রী শেখ হাসিনা মানবতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি এ শীতের বৈরী আবহাওয়া থেকে পরিত্রাণ পেতে অসহায় দুস্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণের নির্দেশ দিয়েছেন। দেশ জুড়ে উন্নয়নের সুবাতাস বইছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনারবাংলা গড়তে প্রাণের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাইলফলক উন্নয়ন কর্মকান্ড প্রচার করতে হবে। আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।


