Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাই

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৮:৩৬ পিএম

ফতুল্লায় চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাই
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার কাশিপুরে টিপু হাওলাদার (২৫) নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। নিহত টিপু বরিশাল জেলার সাহেবের হাট থানার দিদারপুর গ্রামের মুনসুর আলীর ছেলে।        

                    

এ ঘটনায় রোববার (৫ জানুয়ারি) সকালে নিহত টিপুর বড় ভাই টিটু হাওলাদার (৩০) বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। পুলিশের ধারণা, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে।


শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টিপু বরিশাল জেলার সাহেবের হাট থানার দিদারপুর গ্রামের মুনসুর আলীর ছেলে। সে ভোলাইল এলাকায় মামুনের বাড়িতে ভাড়া থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।


মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, টিপুকে ছুরিকাঘাত করে তার ব্যাটারিচালিত ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় আশপাশের লোকজন আহতাবস্থায় চালক টিপুকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত টিপু হাওলাদারের পিঠে ও কোমরের কাছে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।


ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন