Logo
Logo
×

নগরের বাইরে

ছুরিকাঘাতে নিহত ট্রাক চালকের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া  

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৮:৩২ পিএম

ছুরিকাঘাতে নিহত ট্রাক চালকের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া  
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : বছরের প্রথম ভোরে সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ট্রাক চালক সিরাজের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।

 

রোববার বাদ আছর ফতুল্লা থানাধীন পঞ্চবটিস্থ নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এসময় নিহত সিরাজের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

মিলাদ ও দোয়া শেষে নিহত সিরাজের স্ত্রী ও মেয়ের হাতে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ হতে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয় এবং ব্যবসায়ী ইদ্দার আহমেদ এর পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা দেয়া হয়। এছাড়াও গাড়ির মালিক মুজিবুর রহমান আরো ৩০ হাজার টাকা প্রদানের আশ্বাস দেন।


এসময় উপস্থিত ছিলেন, জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মানিক, কার্যকরী সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু, সহ-সম্পাদক ফিরোজ আলম বকুল, সাংগঠনিক সম্পাদক আল-মামুন সরকার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম পলাশ, শ্রমিক কল্যান সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক এনায়েত হোসেন, কার্যকরী সদস্য সবুজ হোসেন পিন্নু প্রমুখ।

 

উল্লেখ্য, গত ১লা জানুয়ারি ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সিরাজ। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন