Logo
Logo
×

নগরের বাইরে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন প্যানেল মেয়র মতি

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৮:১৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন প্যানেল মেয়র মতি
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য দোয়া চাইলেন নাসিক প্যানেল মেয়র-২ ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহামান মতি।


শনিবার (৪ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জে জালকুড়িতে শহিদ আরব আলী স্মৃতি সংসদের উদ্যোগে ২দিন ব্যাপি ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।


মতিউর রহমান মতি বলেন, বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দেশে আজ এত উন্নয়ন হচ্ছে। তার জন্যই দেশে মানুষ ভালো আছে। আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন তাকে ভালো রাখেন সুস্থ রাখে।


তিনি আরও বলেন, এখানে একটি কাজ চলছে ডিএনডি প্রজেক্ট নামে। এ ডিএনডি প্রজেক্ট নামে যেন কাজ চলছে এটা আমাদের বঙ্গববন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনা ৫৫৮ কোটি টাকার একটি প্রকল্প দিয়েছে।আর এই প্রজেক্টাটা আনার জন্য বা কাজগুলো করার জন্য সাধারণ মানুষের কষ্ট দেখে নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় এমপি শামীম ওসমান তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। যারা আমাদের দুঃখ-কষ্টে পাশে এসে দাঁড়াবেন, তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করবো।


নাসক ৯নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে ওয়াজ ও দোয়া অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেব ওয়াজ করেন শাহ সূফি মো. আক্কাছ আলী নূরী।বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা মুহাম্মদ জসিমউদ্দি। 

 

জালকুড়ি শাহী জামে মসজিদের খতিব মাওলানা মো. ফরিদউদ্দিন আল-আবেদীর পরিচলনায় এসময় উপস্থিত ছিলেন, শহীদ আরব আলী স্মৃতি সংসদের সভাপতি তোরাব আলী সিকদার, মাহফিল পরিচালনা কমিটির আহবায়ক মুসা সিকদার, শহীদ আরব আলী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোমেন মুক্তিসহ শহীদ আরব আলী স্মৃতি সংসদের সকল সদস্যগণ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন