নবম-দশম শ্রেণির বইয়ের মধ্যে বিবর্তনবাদের থিউরি দেওয়া হয়েছে
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৭:৫৬ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মুহতারাম সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহা.ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, দেশের রন্ধ্রে রন্ধ্রে নাস্তিকেরা ঢুকে গেছে। আজকে নবম-দশম শ্রেণির বইয়ের মধ্যে বিবর্তনবাদের থিউরি-থিম দেওয়া হয়েছে। যেটা পড়ার পর একটা মুসলমান সন্তান ভাববে যে সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই, আমরা বানরের থেকে মানুষ হয়েছি। তাই নিজেকে নিয়ে চিন্তা করলে হবেনা। দেশকে মেরামত করার চিন্তা আপনাকে-আমাকেই করতে হবে।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হাজী রজ্জব আলী সুপার মার্কেটের প্রাঙ্গণে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহা.ফয়জুল করীম বলেন, ঢাকাকে মসজিদের শহর বলা হয়। অথচ সেই ঢাকা শহরের অবস্থা খুবই ভয়াবহ। দূষণ, দুর্নীতি, যানজট, মাদক ও ক্যাসিনো নগরীতে পরিণত হয়েছে মসজিদের নগরী এই ঢাকা। অতীতে যারাই ক্ষমতায় ছিলো তারাই সন্ত্রাস, দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। শাসকগোষ্ঠী নগরবাসীর সমস্যা লাঘবে ব্যর্থ হয়েছেন বার বার। সুতরাং দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই।
প্রধান অথিথির বক্তব্য শেষে ২০১৯ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২০ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।কমিটিতি এম. শফিকুল ইসলামকে সভাপতি, মুহাম্মদ আব্দুর রশীদকে সহ-সভাপতি এবং মুহাম্মদ মাহাদী হাসানকে সাধারণ সম্পাদক করা হয়।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুহা.ইমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মুহা.মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমাদ কবির, প্রশিক্ষণ সম্পাদক এইচ এম মিরাজুল ইসলাম, প্রচার ও প্রাকাশনা সম্পাদক তাজউদ্দীন আহমাদ, অর্থ সম্পাদক ওমর ফারুক, দফতর সম্পাদক এইচ এম শাহীন আদনান, কওমী মাদ্রাসা সম্পাদক শেখ মুহা. ইকবাল হোসাইন, আলিয়া মাদ্রাসা সম্পাদক যোবায়ের আহমাদ, কলেজ সম্পাদক মুহাঃ আশরাফ হোসাইন, স্কুল সম্পাদক মুহাঃ সোহেল হোসাইন, ছাত্রকল্যাণ মুহা. শরিফ হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহা. জাহিদুল ইসলামসহ অন্যান্য শাখার নেতৃবৃন্দ।


