শিফা ইন্টারন্যাশনাল স্কুলে পিইসি পরীক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৭:৫৩ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে বিভিন্ন স্কুল থেকে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে শিফা ইন্টারন্যাশনাল স্কুল। রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় স্কুলের শ্রেণিকক্ষে ফুল দিয়ে শিক্ষার্থীদের এ সংবর্ধনা জানায় শিক্ষকবৃন্দ।
স্কুলের ভাইস প্রিন্সিপাল নাজমুল হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিফা ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মো.শাহাদাৎ হোসেন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলের পরিচালক মো. আলমগীর হোসেন, খন্দকার হাফেজ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকবৃন্দ-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে অতিথিরা মানসম্পন্ন শিক্ষা প্রদানের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


