Logo
Logo
×

নগরের বাইরে

বিনামূল্যে কোটি বই পৌঁছে দিয়ে দৃষ্টান্ত গড়েছেন প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৭:৩৭ পিএম

বিনামূল্যে কোটি বই পৌঁছে দিয়ে দৃষ্টান্ত গড়েছেন প্রধানমন্ত্রী
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, যে জাতি যত শিক্ষিত হয় সেদেশ তত উন্নত হয়। আমি বিশ্বাস করি শিক্ষার অগ্রদূত জাতির জনকের কন্যা শেখ হাসিনা।

 

শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে তিনি নানা পদক্ষেপ নিচ্ছেন। বছরের প্রথম দিন কোটি ছেলে-মেয়ের কাছে বিনামূল্যে নতুন বই পৌঁছে দিয়ে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতেই তিনি এসব করছেন।   


আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিদ্যালয়ে আগ্রহী করে গড়ে তোলার জন্য বৃত্তি, উপবৃত্তি চালু করেছেন। শিক্ষার মান এগিয়ে নিতে চাচ্ছেন প্রধানমন্ত্রী। এটি সফল হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে।  


রোববার (৫ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর নবীন বরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।


নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর গভর্নিং বডির সভাপতি আরজু রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) খোরশেদ আলম, জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঞ্জুরুল হাসান, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বন্দর ইউএনও শুক্লা সরকার, এসিল্যান্ড আফিফা খানম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন