নাজিম উদ্দিন কলেজের জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত হয়েছে:আরজু ভূঁইয়া
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৭:৩৭ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর গভর্নিং বডির সভাপতি আরজু রহমান ভূঁইয়া বলেছেন, মদনপুর এলাকায় আমার বাবা মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়, প্রাইমারি স্কুল করে দিয়েছেন। আমার বড় ভাই নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজটি করে দিয়েছেন। এসব প্রতিষ্ঠানে অত্র এলাকার গরীব কৃষক, চটকলের শ্রমিকের ছেলে মেয়েরা পড়াশোনা করে শিক্ষায় শিক্ষিত হচ্ছে। গরীবের জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত হয়েছে। আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে প্রতিষ্ঠানটি স্বীকৃতপ্রাপ্ত হয়েছে। ১৯৯৬ সালে তিনি এটির অনুমোদন দেয়া হয়েছিলো, ২০০৩ সালে এটি অনার্সে উন্নীত হয়।
রোববার (৫ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর নবীন বরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আরজু রহমান ভূঁইয়া আরো বলেন, কলেজের সামনের রাস্তাটি জেলা পরিষদের পক্ষ থেকে ২৪ লাখ টাকা দিয়ে করে দেয়া হয়েছে এজন্য আনোয়ার ভাইকে ধন্যবাদ জানাই। এসময় শিক্ষা উপমন্ত্রীর কাছে আরজু রহমান ভূঁইয়া কলেজের অধ্যক্ষের বরাত দিয়ে কলেজে একটি নতুন চারতলা ভবন নির্মাণ, ডিগ্রী-অনার্স শাখার শিক্ষকদের এমপিও ভুক্তকরণ, ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য নাজিম উদ্দিন কলেজে পরীক্ষার কেন্দ্র প্রতিষ্ঠাসহ কলেজের নানা সমস্যার সমাধানে সহযোগিতা চান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) খোরশেদ আলম, জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলী মঞ্জুরুল হাসান, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বন্দর ইউএনও শুক্লা সরকার, এসিল্যান্ড আফিফা খানম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ ।


