মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদন্ড
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৭:০৪ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ভ্রাম্যমাণ আদালত মাছুম (২৩) নামে এক মাদকসেবীকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে। মাছুম বন্দরের মদনপুর এলাকার ছাবেদ মিয়ার ছেলে।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান এ সাঁজা প্রদান করে।
জানা গেছে, ধামগড় ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সেবনকারি মাছুমকে আটক করে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানকে অবগত করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদন্ড দেয়া হয়।


