বন্দর (যুগের চিন্তা ২৪) : নিখোঁজের ১৪ দিন পর চট্টগাম জেলার রাঙ্গুনিয়া থেকে নিখোঁজ সুমি আক্তার (১৮) কে এলাকাবাসীর সহয়তায় উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) রাতে বন্দর থানার লক্ষণখোলা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ২০ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রঙ্গুনিয়া থানার কুট্টাগোদা এলাকার সামছুল আলম মিয়ার মেয়ে সুমি আক্তার প্রেমের টানে নোয়াখালি জেলার সোনাইমুড়ি থানার পদিপাযু এলাকার নূর ইসলাম মিয়ার ছেলে তাজুল ইসলামের সাথে পালিয়ে বিয়ে করে বন্দরে লক্ষণখোলা এলাকায় আত্মগোপন করে। এ ঘটনায় নিখোঁজ সুমি আক্তারের ভাই জাহাঙ্গীর মিয়া রাঙ্গুনিয়া থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করে।
পরে তার আত্মীয়-স্বজনরা বিষয়টি জানতে পেরে গত শনিবার রাতে বন্দর থানা পুলিশকে অবগত করলে থানার উপ-পরিদর্শক আবু তালেবসহ সঙ্গীয় র্ফোস দ্রুত লক্ষণখোলা এলাকা থেকে সুমিকে উদ্ধার করে। পরে পুলিশ জিম্মানামা রেখে রোববার দুপুরে উদ্ধার হওয়া সুমিকে তার বড় ভাই জাহাঙ্গীর এর নিকট হস্তান্তর করা হয়।


