বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের রোববার (৫ জানুয়ারি) সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শনিবার (৪ জানুয়ারি) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-বন্দর থানার সোনাকান্দা এলাকার হাজি জসিম উদ্দিন মিয়ার ছেলে আইসিটি মামলার জোড়া ওয়ারেন্টভুক্ত আসামি সাঈদ হাসান শাওন (৩২), সোনাচড়া এলাকার শামছুল হকের ছেলে জাবেদ (২২) ও একরামপুর ইস্পাহানী এলাকার হাবিুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে বাবু (৩২)।


