Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ২০০ পিস  ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৬:৫৪ পিএম

বন্দরে ২০০ পিস  ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ  ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বন্দর থানার ফুলহরের একটি রেস্টুরেন্টের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়। 


আটককৃতরা হলো-বন্দরের ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকার সেকান্দার মিয়ার ছেলে মোজাম্মেল (৩০), একই এলাকার মৃত আব্দুল হক মিয়ার ছেলে মুক্তা মালা (২৮) নয়ামাটি এলাকার নাসির উদ্দিন মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২১) ও রামনগর এলাকার মৃত আলী আকবর মিয়ার ছেলে মনির হোসেন (৪২)। 


এ ব্যাপারে ডিবি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হক মিয়া বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩(১)২০। আটক ৪ মাদক ব্যবসায়ীকে রোববার (৫ জানুয়ারি) দুপুরে মাদক মামলায়  গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন