বন্দরে ইউপি সদস্যকে পুলিশ পরিচয়ে হুমকি, থানায় অভিযোগ
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৬:৫৩ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : পুলিশ পরিচয় ধামগড় ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য আমজাদ হোসেনকে থানায় এনে শায়েস্থা করাসহ চাঁদাবাজি মামলা দেওয়ার হুমকি প্রদর্শন করেছে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন। এ ব্যাপারে আমজাদ হোসেন বাদী হয়ে রোববার (৫ জানুয়ারি) দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মনারবাড়ী এলাকার মৃত ছানাউল্ল্যাহ মিয়ার ছেলেআমজাদ হোসেনের সাথে একই এলাকার জাহাঙ্গীর মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধের জের ধওে প্রতিপক্ষ জাহাঙ্গীর মিয়া বেশ কয়েকবার তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে।
এর ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি শুক্রবার দুপুর বেলা ১টায় একটি নাম্বার থেকে আমজাদ হোসেনের ব্যবহারকৃত মুঠোফোনে পুলিশের দারগা পরিচয় দিয়ে স্থানয়ি মেম্বারকে থানায় এনে শায়েস্তা করাসহ চাঁদাবাজি মামলা দেওয়ার হুমকি প্রদর্শন করেন। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


