Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে জাতীয় লেখক পরিষদের বইপড়া কর্মসূচি উদ্বোধন

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৬:৫১ পিএম

সোনারগাঁয়ে জাতীয় লেখক পরিষদের বইপড়া কর্মসূচি উদ্বোধন
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ উপজেলায় জাতীয় লেখক পরিষদের উদ্যোগে মাসব্যাপী ইসলামী বইপাঠ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সকালে উপজেলার নানাখী এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিশিষ্ট লেখক ও কলামিস্ট আল্লামা সাকিবুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোদন করেন,জাতীয় লেখক পরিষদের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মাওলানা আমানুল্লাহ রায়পুরী। 


প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমানুল্লাহ রায়পুরী বলেন, জাতীয় লেখক পরিষদের উদ্যোগে জানুয়ারি মাসে দেশব্যাপী ইসলামী সাহিত্য, ইতিহাস, মনিষীদের জীবনী ও উপদেশমূলক বইপাঠ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সবচেয়ে বেশি যারা বই পড়বে তাদেরকে ফেব্রুয়ারি মাসে পুরস্কৃত করা হবে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন