Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৫:২১ পিএম

বন্দরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  বন্দরে  চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে  গ্রেফতার করেছে র‌্যাব-১১।  গ্রেফতাররা হলো, মামুন (৩২), মোঃ দেলোয়ার(৪০) এবং সায়মন(২১)। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৪ হাজার  ৫৩০ টাকা উদ্ধার করা হয়। 
         
 শনিবার (৪ জানুয়ারী) রাতে বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এবং নবীগঞ্জ এলাকায় পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, লেগুনা ও সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার (৫ জানুয়ারী) দুপুরে গণমাধ্যমে পাঠানো  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপস্থিত স্বাক্ষী, পরিবহন চালক ও  গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, সিএনজি ও অটোরিক্সা থামিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ১০০-১৫০  টাকা করে চাঁদা আদায় করে আসছে।
 
উল্লেখ্য, হাজী গোলাম হোসেন নামক এক ব্যক্তি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে নবীগঞ্জ কামাল উদ্দীনের মোড় টেম্পু স্ট্যান্ড ইজারা নিয়ে ইজারার শর্ত লঙ্ঘন করে সড়কে চলাচলরত পণ্যবাহী ট্রাক থামিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। আসামীরা এরূপ অপতৎপরতা পূর্বে হতে করে আসছে মর্মে স্বীকার করে। তাদের অত্যাচারে পরিবহন চালকরা অতিষ্ঠ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন