Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মুজিব বর্ষ উপলক্ষে আওয়ামী পরিবারের শীতবস্ত্র বিতরণ

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০১:১৯ পিএম

বন্দরে মুজিব বর্ষ উপলক্ষে আওয়ামী পরিবারের শীতবস্ত্র বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন সাবেক ১ নং (বর্তমান ৪, ৫ ও ৬) ওয়ার্ড আওয়ামী পরিবারের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ( ৪ জানুয়ারি ) বাদ মাগরিব কলাগাছিয়ার জিওধারা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতিম। তার মা ও নাই বাবা নাই, পরিবারের সবাইকে হারিয়ে সে এখন এতিম। তাই আমি মা, বোন, ভাইদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই। আমরা তার নির্দেশে কাজ করছি। 

 

তিনি আরও বলেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি, নৌকার ঘাঁটি। আপনারা সব সময়ই ঐক্যবদ্ধ থাকবেন। 

 

কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আক্তার হোসেরেন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, সাবেক যুগ্ম সম্পাদক মো.আব্দুল্লাহ বাবু, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম কাশেম, সাবেক ১ (বর্তমানে ৪, ৫ ও ৬ ) নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান জজ।

 

উপস্থিত ছিলেন, হাজী আলম চাঁন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুর হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. ওবাদুল্লাহ, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশিক মাহমুদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুর রহমান জিএম, সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন, ইউপি নারী সদস্য মাসুদা বেগম, ইউপি সদস্য মকবুল হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ঢালী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ মাস্টার প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন