Logo
Logo
×

সংগঠন সংবাদ

আমরা না’গঞ্জবাসী’র উদ্যোগে অস্বচ্ছল বালকদের বিনামূল্যে খাতনা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫১ পিএম

আমরা না’গঞ্জবাসী’র উদ্যোগে অস্বচ্ছল বালকদের বিনামূল্যে খাতনা
Swapno

প্রতি বছরের ন্যায় এবারও আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের উদ্যোগে সমাজ সেবা কার্যক্রমের অংশ হিসেবে ৬৬ জন অস্বচ্ছল দরিদ্র বালকদের বিনামূল্যে সুন্নতে খাতনা করানো হয়েছে।

 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) কাশিপুর এলাকার হাজীপাড়া কদমতলী স্কুলে এ আয়োজন করা হয়।

 

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে ও বীর মুক্তিযোদ্ধা এড. মতিউর রহমান, চেয়ারম্যান আলেক মিয়া এন্ড আননোয়া বেগম চ্যারিটি ফাউন্ডেশন এর সহযোগিতায় এই আয়োজন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, মাহমুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, হাজী মনির হোসেন, কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, হাজী রমজানুল রশিদ, বীর মুক্তিযোদ্ধা হাজী হোসেন জুলু, মাকিদ মোস্তাকিম শিপলু, স্কুল কমিটির সভাপতি হাজী শহীদুল ইসলাম, কবির দেওয়ান, ডা. শাহ আলম, স্থানীয় মেম্বার এমদাদুল হক খোকা, খ.ম. সুলতান প্রমুখ।

 

খাতনা গ্রহিতাদের প্রত্যেককে লুঙ্গি, গেঞ্জি, টুপি ও কাগনাসহ ঔষধ ও মিষ্টি বিতরণ করা হয়।

 

উল্লেখ্য, এই সংগঠনটি প্রতি বৎসরই বিনামূল্যে সুন্নতে খাতনা, চিকিৎসা ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে। ইহা ছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা, যথা- গ্যাস, বিদ্যুৎ, জলাবদ্ধতা, শীতলক্ষ্যার পানির দূষণ ইত্যাদি সমাধানকল্পে সংগ্রাম আন্দোলনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করে থাকে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন