Logo
Logo
×

সংগঠন সংবাদ

নারায়ণগঞ্জ বন্ধুসভার শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রশিক্ষণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৫ পিএম

নারায়ণগঞ্জ বন্ধুসভার শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রশিক্ষণ
Swapno

প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জ এর উদ্যোগে শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নগরের এস.কে রোডের বন্ধুসভার কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

 

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বসন্তবাহার সংগীত একাডেমির সভাপতি ও রবীন্দ্র সংগীত শিল্পী জীবন চৌধুরী। তবলায় সঙ্গ দেন মৃদুল চক্রবর্তী।

 

এর আগে নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি রাসেল আদিত্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিরাজ রেজার সঞ্চালনায় নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সাব্বির আল ফাহাদ, সহসভাপতি উজ্জ্বল উচ্ছ্বাস, সাংগঠনিক সম্পাদক বেলায়াত হোসেন, উপসাংগঠনিক সম্পাদক হান্নান সোয়ান, মানব সম্পদ সম্পাদক স্বর্ণলতা, সাহিত্য সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক নাঈম গাজী, সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, পরিবেশ সম্পাদক মৌন লাকী, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইসরাত জাহান আরা, জয়শ্রী রায় চৌধুরী প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন