Logo
Logo
×

সংগঠন সংবাদ

ইমাম হাসানের মায়ের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের শোক

Icon

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ০৬:২৯ পিএম

ইমাম হাসানের মায়ের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের শোক
Swapno

সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সদস্য ও বিজয় টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ইমাম হাসানের মা সাহারা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। 


বুধবার (১৩ জানুয়ারি) রাত ১ টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ  করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, নাতী-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সাহারা বেগমের পারিবারিক সূত্রে জানা যায়,  দীর্ঘদিন যাবৎ তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভূগছিলেন। সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নং ওয়ার্ডের বটতলা এলাকায় তার নামাজের জানাজা শেষে তাকে কুমিল্লার হোমনা থানাধীন শ্রীমতি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের শোক 

তাঁর মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনসহ সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেছেন। সাংবাদিক ইমাম হাসানের মায়ের মৃত্যুতে তার পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, ‘মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন’। তারা মরহুমার শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন