Logo
Logo
×

সংগঠন সংবাদ

ডিসি মোস্তাইন বিল্লাহকে নারায়ণগঞ্জ পূজা পরিষদের শুভেচ্ছা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ০৯:৫১ পিএম

ডিসি মোস্তাইন বিল্লাহকে নারায়ণগঞ্জ পূজা পরিষদের শুভেচ্ছা
Swapno

নারায়ণগঞ্জের সদ্য নিযুক্ত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ। রোববার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, সোনারগাঁও উপজেলা কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভৌমিক, ফতুল্লা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবু দাশ, বন্দর পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন,পূজা পরিষদ নেতা রিপন ভাওয়াল, সুশীল দাস, সঞ্জয় কুমার দাস, তপন গোপ সাধু, কৃষ্ণ আচার্য, বিধু হালদার, সুজন বিশ্বাসসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন