Logo
Logo
×

সংগঠন সংবাদ

নারায়নগঞ্জ জেলা বাউল জোটের সভাপতি ইমরান সম্পাদক বাধন 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০, ০৯:২১ পিএম

নারায়নগঞ্জ জেলা বাউল জোটের সভাপতি ইমরান সম্পাদক বাধন 
Swapno

নারায়নগঞ্জ জেলা বাউল সংগঠন সম্মিলিত জোটের সভাপতি এম.এ ইমরান ইমরান দেওয়ান ও ফরিদ আহম্মেদ বাধনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। 

 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জস্থ  নারায়ণগঞ্জ চিশতিয়া বাউল সমিতির কার্যালয়ে জেলার ৫টি বাউল সংগঠনের নেতৃবৃন্দ ও বাউল শিল্পীদের  উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়। 

 

গত ২ মাস আগে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের ৫ টি বাউল সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ জেলা বাউল সংগঠন সম্মিলিত জোটের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।  আহ্বায়ক কমিটি ভেঙ্গে বৃহস্পতিবার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।  উপস্থিত বাউল শিল্পীদের সবার সর্ব সম্মতিক্র‍মে, এম.এ ইমরান দেওয়ানকে সভাপতি, সহ সভাপতি সাইফুল ইসলাম হানিফ, মানিক সরকার, হাফিজ উদ্দিন সরকার,সুমন সরকার, সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ বাধন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, সানি সরকার, সাংগঠনিক সম্পাদক চাঁন মিয়া চিশতি, সহ সাংগঠনিক সম্পাদক মো. আলী দেওয়ান, আইন বিষয়ক সম্পাদক আবু হারেস,মহিলা সম্পাদিকা ঝর্ণা সরকার, কোষাক্ষ্য মো. ইউনুস ভান্ডারী, সাংস্কৃতিক সম্পাদক আকবর সরকার,সহ সাংস্কৃতিক সম্পাদক শিপন সরকার, সমাজ কল্যাণ সম্পাদক হাশেম দেওয়ান, প্র‍চার সম্পাদক মো.শান্ত, দপ্তর সম্পাদক রাজু দেওয়ান ও কার্যকরী সদস্য চম্পা দেওয়ান, বিজলী সরকার ও সুমাইয়া সরকার। 

 

নারায়ণগঞ্জের বাউল শিল্পী ও সহ শিল্পীদের সার্থ সংশিষ্ট বিষয়ে বাউল জোট নেতৃবৃন্দ কাজ করার বিষয়ে ঐক্যমত পোষন করেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন