Logo
Logo
×

সংগঠন সংবাদ

রাতের আধারে শীতার্থদের পাশে রাগীব ভূইয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৭:০৮ পিএম

রাতের আধারে শীতার্থদের পাশে রাগীব ভূইয়া
Swapno

নারায়নগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়া রাতের আধারে রাস্তায় ঘুমিয়ে থাকা পথচারি, রিক্সা চালকদের কম্বল পরিয়ে দেন। বিভিন্ন সময় তিনি গরীব অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য করেন।

 

এই সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ এর সিদ্দিরগঞ্জ, হাজিগঞ্জ, ১ নং রেল স্টেশন, খানপুর, নিমতলা, ২ নং রেল স্টেশন, চাষারা, চানমারি, সাইনবোর্ড, ভুইগর, জালকুড়ি, শিবু মার্কেট, ৫ নম্বর ঘাট, পঞ্চবটি চিটাগাং, ইপিজেড এলাকায় ৩০০ ব্যাক্তির কাছে এই কম্বল বিতরণ করা হয়।

 

এ ছাড়াও এই সংগঠনটির মাধ্যমে তিনি করোনা মহামারীর সময় ১৫ শত পিছ মাস্ক, ২ হাজার প্যাকেট রান্না করা খাবার, ১ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৬ শত ৯১ পরিবারের মাঝে খাবার, ২জন গর্ভবতি নারীর ডেলিভারি খরচ, ২ মসজিদে জীবানু নাশক স্প্রে, ১ টি মসজিদে টানেল, ৯৩ পরিবারের জন্য ঈদ সামগ্রী, ৩ শত ব্যাক্তিকে নগদ আর্থিক সহযোগিতা, শোক দিবসে ৫ শত প্যাকেট খাবার, ১ টি মাদ্রাসায় ২৫ হাজার টাকা অনুদান, তল্লা ট্রাজেডি তে ৩০ হাজার টাকার নগদ সহায়তা, চানমারি বস্তিতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে শীতবস্ত্র বিতরণ, রোহিঙ্গাদের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকার ত্রাণ বিতরণ করেছেন। বিভিন্নভাবে কার্যক্রমের মাধ্যমে নারায়ণগঞ্জসহ দেশের যে কোন দুর্যোগে এই সংগঠনটি মানুষের পাশে থাকে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন