না.গঞ্জ ক্লাব পরিচালনা কমিটির নিয়ম রক্ষার নির্বাচন সম্পন্ন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ১১:৫৬ পিএম
নারায়ণগঞ্জ ক্লাবের পরিচালনা কমিটির নিয়ম রক্ষার নির্বাচন সম্পন্ন হয়েছে। মোট ১১টি পদের ১০টি পদেই কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে শুধু সহসভাপতি পদে দুইজন প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়। সহসভাপতি পদে তানিম তৌহিদ ও বিপ্লব সাহা প্রতিদ্বন্দ্বিতা করলে ২৮৬ ভোটের ব্যবধানে বিপ্লব সাহা নির্বাচিত হন।
নির্বাচনে মোট ৮২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করলে তারমধ্যে বিপ্লব সাহা পান ৫৫০ ভোট এবং তানিম তৌহিদ পান ২৬৪ ভোট। ১১টি ভোট বতিল হয়।
এর আগে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে তানভীর আহম্মেদ টিটু, সিনিয়র সহসভাপতি মো. শেখ হাফিজুর রহমান, পরিচালক পদে মো. আশিক উজ্জমান, মো. ইদী আমিন ইব্রাহীম খলিল, মইনুল হাসান, সুশান্ত কুমার তালুকদার, মো. সেলিম রেজা সিরাজি, এস এম রানা, তমিজ উদ্দিন রিজভী, তোফাজ্জল হোসেন মুকুল নির্বাচিত হন।
উল্লেখ্য ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত ইউরোপিয়ান ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী তা নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড হয়। বর্তমানে এ ক্লাবের সদস্য সংখ্যা ১ হাজার ৪০০।


