এড. আনোয়ার প্রধানকে আদর্শ স্কুল ’৯৪ ব্যাচের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ০৮:১৪ পিএম
সদ্য নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হওয়ায় এডভোকেট এইচএম আনোয়ার প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন আদর্শ স্কুল এর ’৯৪ ব্যাচের বন্ধুরা।
শহরের সমবায় ব্যাংক ভবনে অবস্থিত লা ভিন্তা রেষ্টুরেন্টে আয়োজিত এক সভায় তাকে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডা. গাজী মোহাম্মদ সালাহউদ্দিন, জাহিদ হোসাইন, মিজানুর রহমান মাসুম, ইব্রাহিম হোসেন, মারুফ হোসেন ও মাসুদ রানা রনী।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর ৫টি পদে অনুষ্ঠিত হয় বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাচন। নির্বাচনে এড. সরকার হুমায়ুন কবীর-এড. আবুল কালাম আজাদ জাকির পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেন। এ প্যানেলে যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হন আদর্শ স্কুল নারায়ণগঞ্জের ১৯৯৪ ব্যাচের ছাত্র এডভোকেট এইচএম আনোয়ার প্রধান।


