মুজিববর্ষে আনন্দধামের উদ্যোগে সাত কবিকে সম্মাননা প্রদান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ০৪:৫৩ পিএম
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে আনন্দধামের উদ্যোগে নারায়ণগঞ্জের সাতজন কবিকে ‘আনন্দধাম সাহিত্য সম্মাননা ২০২০’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত আটটায় নারায়ণগঞ্জ চাষাঢ়ায় অবস্থিত সায়াম প্লাজা’র ইডেন থাই চাইনিজ রেষ্টুরেন্টে এই সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান অধ্যক্ষ হাসিনা রহমান সিমু।
আনন্দধামের মহাসচিব আজিজুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত চেয়ারম্যান শাহ আলম, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি, অতিরিক্ত মহাসচিব হাজী আব্দুল মান্নান মেম্বার, অতিরিক্ত মহাসচিব রিপন ভাওয়াল প্রমুখ।
সম্মাননা প্রাপ্তরা হলেন, জাফর আহামেদ, এএসএম এনামুল হক প্রিন্স, মো. শহিদুল্লাহ শিশির, ডা. মোনতাসির আহমেদ, জাহাঙ্গীর ডালিম, মৃত্যুঞ্জয় দত্ত, মো. মামুন হোসেন।
অনুষ্ঠানে আনন্দধাম সাহিত্য পরিষদের পক্ষ থেকে সামাজিক কর্মকান্ডের বিশেষ অবদান রাখায় হাসিনা রহমান সিমুকে ‘শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা ২০২০’ এর ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।
এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপি-এ ৫ পাওয়ায় মেধাবী শিক্ষার্থী হৃদিকা ইসলাম হৃদিকে নারায়ণগঞ্জ সাহিত্য ফোরাম কর্তৃক ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জের সাতজন কবিকে মুজিব শতবর্ষ সম্মাননা দিতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। আপনাদের মত লেখকদের কারণে দেশে নারায়ণগঞ্জের কবি, কবিতা ও সাহিত্য ধন্য হচ্ছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বর্ণিল আয়োজনের মাধ্যমে আনন্দধামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানভীর হায়দার খানের জন্মদিনের কেক কাটা হয়।


