বিজয় দিবসে স্বজন সমাবেশের শ্রদ্ধাঞ্জলি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৬:৫৩ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে যুগান্তর স্বজন সমাবেশ, নারায়ণগঞ্জ। বুধবার ভোরে চাষাড়া বিজয় স্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্যরা।
যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি জাহাঙ্গীর ডালিম, সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রিন্স, প্রচার সম্পাদক নাসিরউদ্দিন (নাসা), সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের শিহাব, তথ্য প্রযুক্তি সম্পাদক সঞ্জয় দত্ত প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।


