Logo
Logo
×

সংগঠন সংবাদ

নাসিম ওসমান স্মৃতি দুস্থ্ ও জনকল্যাণ ফাউন্ডেশনের শ্রদ্ধা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৮:১০ পিএম

নাসিম ওসমান স্মৃতি দুস্থ্ ও জনকল্যাণ ফাউন্ডেশনের শ্রদ্ধা
Swapno

মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমনানসহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে নাসিম ওসমান স্মৃতি দুস্থ্ ও জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও নাসিম ওসমানের কবর জেয়ারত করা হয়েছে।

 

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে ফাউন্ডেশনের সভাপতি লিমন’র নেতৃত্বে কলেজ রোড থেকে একটি বিজয় র‌্যালি বের করা হয়। এর পর চাষাঢ়া বিজয়স্তম্ভে শহীদের প্রতি শ্রদ্ধা প্রদান করে মাসদাইর গোরস্থানে নাসিম ওসমানসহ সকল মুক্তিযোদ্ধারে রুহের মাগফিরাত কামনা করা হয়।

 

এই সময় উপস্থিত ছিলেন, জেলা দোকান প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোজাম্মেল, জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারি, জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেনর রুপু, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, মহানগর শাখার সভাপতি শাহ আলম সবুজ, সাধারণ সম্পাদক ফয়সাল প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন