Logo
Logo
×

সংগঠন সংবাদ

ক্লাব নাইন টু নাইন ফোর’র উদ্যোগে মাস্ক, ভিটামিন ডি ও কম্বল বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৬:৩৫ পিএম

ক্লাব নাইন টু নাইন ফোর’র উদ্যোগে মাস্ক, ভিটামিন ডি ও কম্বল বিতরণ
Swapno

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে দু:স্থদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে ক্লাব নাইন টু নাইন ফোর নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন। বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে নগরীর চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে এই কর্মসূচীর আয়োজন করা হয়। 

এসময় দু:স্থ ছিন্নমূল মানুষ ও রিকশা, আটো রিকশাসহ বিভিন্ন পরিবহন চালকদের মধ্যে তিন হাজার মাস্ক এবং তিন হাজার ভিটামিন ডি ক্যাপসুল বিতরণ করেন সংগঠনটির নের্তৃবৃন্দ।

এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পরিষদ কার্য্যালয়ের পাশে চাঁদমারি বস্তিতে গিয়ে বস্তিবাসির মধ্যে শতাধিক কম্বল বিতরণ করেন তারা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা রেজবানুর রব জিয়া জানান, ফেসবুকভিত্তিক এই সংগঠনটি প্রায় আড়াই বছর যাবত দেশের বিভিন্ন জেলায় দু:স্থ মানুষদের সেবায় কাজ করছে। 

সারা দেশে আঠারো হাজারের অধিক সদস্য যুক্ত রয়েছেন। দেশে মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে এই সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে এক হাজার করোনা রোগিকে এ্যাম্বুলেন্স সেবা প্রদান, পাঁচ শতাধিক রোগিকে প্লাজমা সরবরাহ, আট শতাধিক রোগিকে রক্তদান এবং এক হাজার রোগিকে অক্সিজেন সরবরাহ করা হয়েছে।


তিনি আরো জানান, এর পাশাপাশি অর্ধশত প্রতিবন্ধি শিশু ও তাদের পরিবারকে আর্থিকসহ নানাভাবে সহযোগিতা দেয়া হচ্ছে। সংগঠনটির কর্মীরা স্বেচ্ছায় এই সেবামূলক কাজগুলোতে সহযোগিতা করেছেন। 

দেশে করোনা ভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত এই সেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন