Logo
Logo
×

সংগঠন সংবাদ

বামাকা’র বিশ্ব মানবাধিকার দিবস পালন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ০৭:০৭ পিএম

বামাকা’র বিশ্ব মানবাধিকার দিবস পালন
Swapno

৭২তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (ইঐজঈখ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্যবিধি বজায় রেখে বর্ণাঢ্য র‌্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের বিবি রোডের গুলশান সিনেমা হলের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে এক পথ সভায় মিলিত হয়।

 

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (ইঐজঈখ) নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম.আর হায়দার রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি ফয়েজউদ্দিন আহমদ লাভলু। 

 

সভার শুরুতে সংগঠনের মহানগর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহম্মেদ রিপন (রিপন মাদবর) এর মৃত্যুতে শোক প্রকাশসহ ১মিনিট নিরবতা পালন করা হয়। 

 

কাউন্সিলের মহানগর শাখার সহসভাপতি আবদুল মতিন মন্টু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বন্দর থানা শাখার সভাপতি হাজী কাজীমউদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, মহানগর শাখার সভাপতি মো. ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক এড. শাহিদুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহবায়ক মো. শাহজাহান, জেলা সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান মিজানুর রহমান খোকন ও র‌্যালি উদযাপন কমিটির সদস্য সচিব রোটারিয়ান চৌধুরী টিটু।

 

বক্তারা জেলার প্রতিটি মানুষের কাছে মানবাধিকারের সুফল তুলে ধরে মানবাধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে আলোকপাত করেন। পাশাপাশি করোনায় আক্রান্ত রোগীদের ধনী-গরীবের ভেদাভেদ না করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট গোলাম হোসেন, সহসভাপতি মীর সৈয়দ আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ, একেএম শফিউল আলম, মহসিন আহম্মেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. জসিমউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান ভূইয়া মাসুম, সিরাজুল ইসলাম খোকন, এড.নয়নী রানী সাহা, বন্দর থানা শাখার সিনিয়র সহসভাপতি হাজী মঞ্জুর হাসান মেম্বার, সহসভাপতি মো. আনিসুজ্জামান, অর্থ সম্পাদক হাজী শফিউদ্দিন নাবু, মো. রতন খান, মো. ডালিম ভূইয়া, হাজী মো. মহসিন, সুমন ইসলাম জিতু, কামরুল হাসান উজ্জল, মোক্তার হোসেন, মোক্তার হোসেন বাবু, গিয়াসউদ্দিন আহম্মেদ, শাহ আলম ভূইয়া।

 

নির্বাহী সদস্য বজলুর রহমান, শফিউল আলম রেজা, মাহফুজ আহম্মেদ রমজান, হোসেন শুভ, আবুল হাসান বাপ্পী, শেখ মহিউদ্দিন খোকন, এডভোকেট মোখলেছুর রহমান, ওমর ফারুক কাজী, মো. লিটন, দিলীপ চন্দ্র দাস, সম্মিলিত নাট্যকর্মী জোটের সহ সাধারণ সম্পাদক কবির প্রধান, আবু হানিফা মাসুম, হারুন অর রশীদ, মজনু হায়দার প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন