Logo
Logo
×

সংগঠন সংবাদ

তিতাস গ্যাস সিবিএ’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৯:২১ পিএম

তিতাস গ্যাস সিবিএ’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Swapno

তিতাস গ্যাস সিবিএ’র দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে ডনচেম্বার আনসার ক্যাম্পের প্রাঙ্গণে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে নবর্নিবাচিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা ও কেন্দ্রীয় তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সভাপতি কাজিমউদ্দিন প্রধান। 


কাজিমউদ্দিন প্রধান তার বক্তব্যে বলেন, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো সারাদেশে তিতাসের গণতান্ত্রিক ধারা পৌঁছে দেয়া। এই কমিটিতে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিকদের রেখেছি। 


আপনাদের এখন দায়ত্বি একটাই, আপনারা এই কর্মচারীদের সুখে দুঃখে তাদের পাশে থাকবেন। কর্মকর্তাদের সাথে মিলেমিশে কাজ করবেন। যে কর্মকর্তা আপনাদের কথা শুনবে না তাদের প্রতিবাদ করবেন। অন্যায়ের কাছে কখনো মাথা নত করবেন না। বঙ্গবন্ধু আদর্শ সৈনিক হিসাবে কাজ করে দেশের উন্নতি ধরে রাখবেন। 


তিনি এসময় তিতাস গ্যাস প্রতিষ্ঠান নিয়ে বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে পেট্্েরাবাংলাসহ অনেকের কাছে স্মারক লিপি দিয়েছি কোন কাজ হয় নাই। আবাসিক গ্যাস চালু করে দেন তিতাসের অনেক লস হচ্ছে। 


তিতাসের গ্যাস নিয়ে আজ হরিলুট হচ্ছে, অবৈধ গ্যাস সংযোগে বিষয়ে জিহাদ ঘোষণা করা হবে। আমাদের পাশে ঠিকাদার যারা আছেন আপনারাও অবৈধ ভাবে সংযোগ দিবেন না। আবার একটি আভাস পাচ্ছি তিতাস গ্যাস বেসরকারি হয়ে যাবার।  


এসময় বঙ্গবন্ধু ভার্স্কয স্থাপন বিরোধীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আজকে যারা বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে তারা মুক্তিযুদ্ধেও সময় কোথায় ছিলো। 

 

যখন বাংলার মানুষ যুদ্ধে নেমেছিলো কোথায় ছিলো সেই সময় মৌলিবাদীরা যারা জামায়াতের দালাল হিসাবে কাজ করেছেন। এখন বঙ্গবন্ধু ভার্স্কয স্থাপন করতে বাধা কার ষড়যন্ত্র। আপনারা সাবধান হয়ে যান।

 

অনুষ্ঠানে নবকমিটিতে সভাপতি হিসাবে রফিকুল ইসলাম, ও সাধারণ সম্পাদক হিসাবে মো হানফি মিয়াকে নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট  নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি গঠন করেন।

 

পরে নবর্নিবাচিত সদস্যদের শপথ পাঠ করান কেন্দ্রীয় শ্রমিকলীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক এসএম মোতালেব।


 
এছাড়াও সহ-সভাপতি পদে খায়ের আহমদে, মীর হোসনে, সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইসমাইল হোসেন প্রধান, অর্থ সম্পাদক পদে সৈয়দ মাসুদুল করিম, সাংগঠনিক সম্পাদক শরীফুল আসাদ, দপ্তর সম্পাদক সোহেল আহমেদ পাটোয়ারী, প্রচার সম্পাদক মো. সামসুদ্দিন মিয়া, সাংস্কৃতকি বিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন, কার্যকরী সদস্য পদে মো. দুলাল মিয়া, মো. সেলিম মিয়া, আইয়ুব খান, মো. হাসান ইমাম, আলমগীর হোসেন নির্বাচিত হন। 


 
এসময় উপস্থতি ছিলেন, তিতাস গ্যাস র্কমচারী ইউনয়িন (সিবিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আয়েজ উদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি একেএম কামাল উদ্দিন, সহ সভাপতি জাকির হোসেন, অর্থ সম্পাদক ফারুক হোসেন শেখ, দপ্তর সম্পাদক রতন বসু, প্রচার সম্পাদক মজিবর রহমান প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন