ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের দোয়া ও মিলাদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০৭:৪৮ পিএম
রাজধানীর ডেমরা সাইনরেবার্ডে অবস্থিত ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুুিষ্ঠত হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সাগর-রুনি কনফারেন্স হলে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুুিষ্ঠত হয়েছে।
এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল্লা গাজীর উপস্থাপনায় ক্লাব সভাপতি কে.এম আবু হানিফ হৃদয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বক্তব্য রাখেন যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম কাজল, ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদসহ আরো অনেকে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বাবু বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও আয়না। এ আয়নার মাধ্যমে দেশের সকল ঘটনা জাতি জানতে পারে। তিনি সাংবািেদকদের বস্তু-নিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য আহবান জানান। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


