গোলাম ইয়াজদানী খান মিনুর শোকসভা ৪ ডিসেম্বর
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০৭:১০ পিএম
কমিউনিস্ট নেতা আজীবন বিপ্লবী জননেতা কমরেড গোলাম ইয়াজদানী খান মিনুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে।
বুধবার (২ ডিসেম্বর) এক সংবাদ বার্তায় বিপ্লবী ওয়ার্কাস পর্টি’র পক্ষ হতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বার্তায় আরো জানানো হয়, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাম গণতান্ত্রিক জোটের শীর্ষনেতা জননেতা কমরেড সাইফুল হক শোকসভাতে উপস্থিত থাকবেন।
বক্তব্য রাখবেন পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু, পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান শ্রমিকনেতা কমরেড সহিদুল আলম নান্নু, শ্রমজীবী নারী মৈত্রীর সাধারণ সম্পাদক রাশিদা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত: কমরেড গোলাম ইয়াজদানী খান মিনু ১২ নভেম্বর বৃহ¯পতিবার সকাল ৯ টা ১৭ মিনিটে ঢাকার একটি হাসপাতালে ব্রেনষ্ট্রোকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহীরেখে গেছেন।


