Logo
Logo
×

সংগঠন সংবাদ

যুব অধিকার পরিষদ না’গঞ্জ মহানগর কমিটির আত্ম প্রকাশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ০৯:৪৮ পিএম

যুব অধিকার পরিষদ না’গঞ্জ মহানগর কমিটির আত্ম প্রকাশ
Swapno

ডাকসুর সাবেক ভিপি নূরল হক নূুরের ঘোষিত সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখা কমিটির আত্ম প্রকাশ হয়েছে। মোহাম্মদ নাজমুল হাসান, মো. রুবেল ও আবুল খায়ের শান্তকে সমন্বয়কারী করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। 


সেই সাথে ওই তিন সমন্বয়কারী সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ড এলাকায় সদস্য সংগ্রহের দায়িত্ব দেয়া হলে সেই নির্দেশনা মোতাবেক তারা কাজ শুরু করেন। 


নারায়ণগঞ্জ যুব অধিকার পরিষদের প্রধান সমন্বয়কারী আবু তালহা আব্দুল্লাহ জানান, ভিপি নূর’র নির্দেশনায় কেন্দ্র থেকে আমরা কাজ করছি। বাংলাদেশ যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

 

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদেরও কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার কমিটির সমন্বয় করে দেওয়া হয়েছে।

 

প্রতিটি এলাকায় সদস্য সংগ্রহ চলছে। এবং নারায়ণগঞ্জে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি আমরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন