Logo
Logo
×

সংগঠন সংবাদ

গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৮:২৬ পিএম

গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Swapno

বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস্ শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার ৭ম কাউন্সিলর (দ্বি-বার্ষিক) অধিবেশন কালির বাজার (পুরাণো কোর্ট)’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জীবন সাহা।

 

কাউন্সিলে মো. হাবিবুর রহমানকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি জেলা কমিটি গঠন করা হয়।

 

সভায় এড. মাহবুবুর রহমান ইসমাইল বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশে^র বিভিন্ন দেশ শ্রমজীবি মানুষের বেঁচে থাকার জন্য পাশে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শ্রমিকদের ৬ মাসের বেতন নিশ্চয়তা, ফ্রান্স, জার্মানী, ইউরোপ, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে সরকারিভাবে শ্রমিকদের ৮০% বেতন প্রদান করা হচ্ছে।

 

তিনি বলেন, আমাদের দেশে গার্মেন্টস মালিকরা করোনা ভাইরাসের সুযোগে শ্রমিকদের জুন মাসের ৪০% বেতন কর্তন, ঈদ বোনাস কর্তনসহ ব্যাপক ভাবে শ্রমিক ছাটাই করে চলছে। শ্রমিকরা যেন কোন আইনগত অধিকার পেতে না পারে এই জন্য জোরপূর্বক বা কৌশলে রিজাইন লেটারে স্বাক্ষর দিতে বাধ্য করছে।

ইসমাইল বলেন, বর্তমান পরিস্থিতিতে 

 

সকল শ্রমিকদের জন্য চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য রেশনের কার্ডের মাধ্যমে প্রদানের দাবী জানান।

 

শ্রমিকদের জন্য আবাসন ও চাকুরীর নিশ্চয়তা প্রদান, করোনা ভাইরাসে আক্রান্ত শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ দাবী জানান।

 

সকল কারখানায় শ্রম আইন বাস্তবায়ন ও ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়নের দাবী জানান। 

 

কাউন্সিল অধিবেশনে সকল নেতৃবৃন্দকে আদর্শগতভাবে শক্তিশালী শ্রমিক সংগঠন গড়ে তোলার আহ্বান জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন