Logo
Logo
×

সংগঠন সংবাদ

ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েশনে’র ভ্যাট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ০৬:২৮ পিএম

ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েশনে’র ভ্যাট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Swapno

বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েশনে’র উদ্যোগে ভ্যাট বিষয়ক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টায় অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট দফতরের বিভাগীয় কর্মকর্তা জনাব মো. আবুল কালাম আজাদ।

 

অনুষ্ঠানে কর্মকর্তাগণ সুতা-রং ও কেমিক্যাল বিষয়ক ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ভ্যাট বিষয়ক সংক্ষিপ্ত ও প্রয়োজনীয় ধারণা প্রদান করেন।

 

কর্মশালা শেষে এসোসিয়েশনে’র সভাপতি লিটন সাহা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় সভাপতি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সুতা-রং ও কেমিক্যাল ব্যবসায়ীগন ভ্যাট প্রদানে আগ্রহী। কিন্তুসাধ্যের অতিরিক্ত ভ্যাটের বোঝা চাপিয়ে দিলে আমরা টিকে থাকতে পারবো না। ভ্যাট প্রদান পদ্ধতি সহজতর হলে অধিকমাত্রায় ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনা যাবে। 

 

এ সময় বিভাগীয় কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ নিয়মের মধ্যে থেকে ব্যবসায়ীদের সর্বাত্বক সহযোগিতা করার আশ^াস দেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন