আলী যাকেরের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পত্র পরিবারের শোক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৯:০৪ পিএম
একুশে পদকপ্রাপ্ত নাট্যজন, একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ও বিশিষ্ট অভিনেতা আলী যাকের এর মৃত্যুতে ধ্রুব সাহিত্য পত্র পরিবারের পক্ষ হতে শোক প্রকাশ করা হয়েছে।
আলী যাকের এর মৃত্যুতে ধ্রুব সাহিত্য পত্রের সম্পাদক আবু রায়হান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে বিশাল শূন্যতা তৈরী হলো।
আবু রায়হান বলেন, ১৯৭২ সালে মঞ্চনাটকের আবির্ভাবের মধ্যে দিয়ে অভিনেতা আলী যাকের নাট্যাঙ্গনে প্রবেশ করেন। তার অভিনীত নাটক গুলোর মধ্যে রয়েছে ‘বহুব্রীহি’, ‘আজ রবিবার’, এবং সিনেমা ‘নদীর নাম মধুমতি’ এবং ‘লালসালু’তে আলী যাকেরের অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।
তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা এবং অন্যতম ট্রাষ্টি ছিলেন। দেশীয় বিজ্ঞাপন শিল্পের পুরোধা ব্যক্তিত্ব আলী যাকের বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক এর কর্ণধার ছিলেন। তার জন্ম ১৯৪৪ সালের ৬ নভেম্বর, চট্টগ্রামে। তিনি একুশে পদক, বঙ্গবন্ধু পুরষ্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ^াস পদক এবং মেরিল প্রথম আলো আজীবন সন্মাননা পুরষ্কার লাভ করেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন, ধ্রুব সাহিত্য পত্রের নির্বাহী সম্পাদক শহীদুল্লাহ অমিয়, ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হোসেন, সহসম্পাদক এ,এস,এম এনামুল হক প্রিন্স, শিল্প সম্পাদক সোনিয়া আফরোজ, উপ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, সমন্বয়কারী মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।


