Logo
Logo
×

সংগঠন সংবাদ

৯ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গণস্বাক্ষর সংগ্রহ   

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৮:৪৩ পিএম

৯ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গণস্বাক্ষর সংগ্রহ   
Swapno

ধর্ষণ, হত্যা, গুম ও নির্যাতন ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৯ দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নারায়ণগঞ্জ শাখা।


মঙ্গলবার (২৪ নভেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ১০ টা থেকে গণস্বাক্ষর সংগ্রহের মধ্যদিয়ে মাস ব্যাপি গণস্বাক্ষর সংগ্রহের কার্যক্রম শুরু হয়।

 

সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি, এসব অপরাধের বিচারে ব্যার্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অপসারণ, হাইকোর্টের নিদের্শনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে নারী নির্যাতনকারীসেল কার্যকর, সিডও সনদের পূর্ণ বাস্তবায়ন, নারীর প্রতি বৈষম্যমূলক সকল আইন ও প্রথা বিলুপ্ত এবং সকল সভা সমাবেশে নারী বিরোধী বক্তব্যকে শাস্তি যোগ্য অপরাধ হিসেবে গণ্য করাসহ ৯টি দাবী তুলে ধরেন তারা। 

 

স্বাক্ষর সংগ্রহ কালে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক জেলা ছাত্র ফ্রন্টে’র সভাপতি সুলতানা আক্তার, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, অর্থ সম্পাদক মুন্নি সরদার, সংগঠক ফয়সাল আহম্মেদ রাতুলসহ নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে নারী ও শিশুর উপর নির্যাতন সহিংসতা, ধর্ষণ, হত্যা পূর্বের যে কোন সময়ের তুলনায় বহুগুণ বেড়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত ৯ মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৯৭৫ টি, তার মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ২০৮ টি। ধর্ষণের পর হত্যার ঘটনা ৪৩ টি। ধর্ষণের শিকার আত্মহত্যা করেছে ১২ জন।

 

তার বলেন, নারীদেরকে অন্ধকারে রেখে একটা দেশ কখনো আধুনিক হতে পারে না। তাই ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার লক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে মাস ব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ করে স্থানীয় জনপ্রতিনিধি বরাবর এবং পরবর্তীতে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরা স্বারকলিপি পেশ করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন