Logo
Logo
×

সংগঠন সংবাদ

সামাজিক সংগঠন `স্বপ্নের নারায়ণগঞ্জ` এর আত্মপ্রকাশ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৮:৫৯ পিএম

সামাজিক সংগঠন `স্বপ্নের নারায়ণগঞ্জ` এর আত্মপ্রকাশ
Swapno

‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ নামে নারায়ণগঞ্জে নতুন একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ এই শ্লোগানকে ধারন করে এড. স্বপন ভূঁইয়াকে সভাপতি ও পরেশ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রোববার ( ২২ নভেম্বর ) শহরের একটি রেস্টুরেন্টে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

 

সভায় জানানো হয়,  মহান মুক্তিযুদ্ধের চেতনা, ছিন্নমুল মানুষের পাশে দাড়ানো, ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ সামাজিক অসঙ্গতি, শিক্ষার সঙ্কট, বেকারত্ব, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ গড়তে ও নারী নির্যাতনসহ নানামুখী সঙ্কটের বিপরীতে ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ সামাজিক সংগঠন গুরুত্বারোপ ভাবে কাজ করবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন