২০ নভেম্বর বাসদের সমাবেশ ও লাল পতাকা মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৫:৩৩ পিএম
বাসদের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বাসদের উদ্যোগে ২০ নভেম্বর শনিবার বেলা আড়াইটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশসহ শহরে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা বাসদের পক্ষ থেকে এক প্রেসবার্তায় শনিবারের কর্মসূচীর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বাসদের সদস্য সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক জননেতা কমরেড রাজেকুজ্জামান রতন।
বক্তা হিসেবে আরো উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওর্য়াড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র সভাপতি শ্রমিক নেতা আবু নাঈম খান বিপ্লব, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’র সভাপতি শ্রমিক নেতা সেলিম মাহমুদ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক জননেতা কমরেড নিখিল দাস।


