সাংবাদিক নয়নের মৃত্যুবার্ষিকীতে সিটি প্রেসক্লাবের দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৫:০৪ পিএম
সাংবাদিক মেহেদী হাসান নয়নের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব (NCP)।
বুধবার (১৮ নভেম্বর) বাদ এশা চাষাঢ়ায় অবস্থিত সিটি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
এ সময় তল্লার মসজিদ বিস্ফোরণের অগ্নিদগ্ধে নিহত নাদিম আহম্মেদ এবং সন্ত্রাসীদের হাতে নিহত ইলিয়াসসহ নিহত সকল সাংবাদিকদের জন্য দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক আমার সময় এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক আনন্দ টিভি’র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সহসাধারণ সম্পাদক দৈনিক রুদ্রবার্তা’র সম্পাদক মো. শাহ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার বার্তা’র নারায়ণগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউসার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক দেশ’র ফতুল্লা প্রতিনিধি মো. রবিউল ইসলাম, কার্যকরি সদস্য দৈনিক রুদ্রবার্তার স্টাফ রিপোর্টার মো. আক্তার হোসেন, আমাদের পথের সময়’র সম্পাদক তৌকির আহম্মেদ রাসেল, দৈনিক ঢাকা প্রতিদিন’র নারায়ণগঞ্জ প্রতিনিধি আসলাম হোসেন প্রমুখ।


