Logo
Logo
×

সংগঠন সংবাদ

বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ১১:১৬ পিএম

বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Swapno

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে শহরের এস.কে রোডের প্রথম আলো কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সংগঠনের সভাপতি রাসেল আদিত্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল উচ্ছ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা রফিউর রাব্বি, এড. এবি সিদ্দিব, মুজিবুল হক পলাশ, সাবেক সভাপতি আফরীন সুলতানা জেমি প্রমুখ।

 

বক্তারা প্রথম আলোর প্রকাশনার শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর আলোকপাত করেন। প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভাকে এর সহযোগী সংগঠন হিসেবে উল্লেখ করে দেশের সংকটে আরও কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

 

বক্তারা বন্ধুসভার রঙিন জামা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচী, গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ, বিতর্ক কর্মশালা আয়োজনের প্রশংসা করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

 

নারায়ণগঞ্জ বন্ধুসভার যুগ্মসম্পাদক মনিকা আক্তার, মিরাজ রেজা, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান, উপ সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, যোগাযেগ সম্পাদক হান্নান সোয়ান, দপ্তর সম্পাদক সৌরভ হোসেন সিয়াম, মানব সম্পদ সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নয়ন আহম্মেদ, সদস্য- মো. নাঈম, নুসরাত জাহান সুপ্তি, হাফসা আক্তার, মৌন লাকী, স্বর্ণ লতা, কবি মিলন মাহমুদ, জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন