আমিনুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দিনব্যাপী কর্মসূচী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ০৬:৪৩ পিএম
শনিবার (১৪ নভেম্বর) পরিবহন শ্রমিক নেতৃত্বের পথিকৃত, স্বাধীনতা পরবর্তীকালে পরিবহন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রাণ পুরুষ আলহাজ আমিনুল ইসলামের ২২তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বাদ ফজর কোরআন খতম, কবর জিয়ারত, ফাতেহা পাঠ, বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল। এছাড়া মরহুম আমিনুল ইসলাম স্মৃতি সংসদের পক্ষ থেকে বাদ আছর বড় জামে মসজিদ, ১নং বাবুরাইল জামে মসজিদ, হযরত মিন্নত আলী শাহ চিস্তি (রহঃ) জামে সমজিদ, আখড়া বাইতুস শরীফ জামে মসজিদ ও কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে সমজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুম আমিনুল ইসলামের জৈষ্ঠ পুত্র শফিকুল ইসলাম লিটন পরিবারের পক্ষ থেকে সকলের নিকট তার পিতার আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেছে।
জীবদ্দশায় তিনি বাংলাদেশ বাস শ্রমিক সমিতির সিনিয়র সহ সভাপতি, নারায়ণগঞ্জ বাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ বাস ট্রাক চালক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, হযরত মিন্নত আলী শাহ চিশতি (রহঃ) মসজিদ ও মাজার কমিটির সভাপতি। এছাড়াও তিনি অসংখ্য ধর্মীয়, মানব সেবা ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন।
উল্লেখ্য, আলহাজ¦ আমিনুল ইসলাম এই অঞ্চলে শ্রমিকদের ন্যায়সংঙ্গত অধিকার প্রতিষ্ঠায় কঠোর ও নিরলস চেষ্টা চালিয়ে সবার আস্থা অর্জন করেন। স্বাধীনতার পরবর্তী সময়ে যখন নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকরা বিক্ষিপ্ত অবস্থায় ছিলেন। তারা দিনমজুরের মতনই আচরণের শিকার হতেন। তখন আমিনুল আসলাম পরিবহন শ্রমিকদের সংগঠন গড়ে তোলে সবাইকে একত্রিত করেন। পরে শ্রমিকরা তাকে মৃত্যুর আগ পর্যন্ত অভিভাবকের মর্জাদায় আসীন রাখেন।
এ সকল সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার লোড আন-লোড কো এসোসিয়েশন, সমাজ শালিস বিচার ও বিরোধ মিমাংশায় তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি একজন ন্যায় বিচারক হিসেবে সুপরিচিত ছিলেন, মরহুম আমিনুল ইসলাম নারায়ণগঞ্জে প্রথম গণসুন্নতে খাতনার আয়োজন প্রচলন করেন। এছাড়া বিয়ে লেখাপড়া চিকিৎসা খেলাধূলা সহ নানা অনুষ্ঠানে তার সহযোগিতা ছিল।


