সূর্যোদয় সামাজিক সংঘ সংগঠনের উদ্যোগে মুন্না`র সুস্থতায় দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৯:২৫ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না করোনায় আক্রান্ত হওয়ায় তার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
সোমবার ( ৯ই নভেম্বর ) বাদ জোহর নামাজের পরে শীতলক্ষ্যা ' সূর্যোদয় সামাজিক সংঘ ' সংগঠনের উদ্যোগে শীতলক্ষ্যা বাইতুছ ছালাত জামে মসজিদে কামরুল হাসান মুন্না'র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি বাকী বিল্লা সিন সের খানিফ। সেই সময় কামরুল হাসান মুন্না সহ তার পরিবারের সকলের সুস্থতা কামনা করা হয়।


