নিতাইগঞ্জ লোড আনলোড লেবার ইউঃ’র উদ্যোগে মুন্না`র সুস্থতায় দোয়া
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৯:২১ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও নিতাইগঞ্জ লোড আনলোড লেবার ইউনিয়ন (রেজি নং ৩৫৮৭) সংগঠনের সভাপতি কামরুল হাসান মুন্না করোনায় আক্রান্ত হওয়ায় তার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
সোমবার ( ৯ই নভেম্বর ) বাদ মাগরিব নামাজের পরে নিতাইগঞ্জ মাছুয়া বাজার গুদারা ঘাট সংলগ্ন নিতাইগঞ্জ লোড আনলোড লেবার ইউনিয়ন (রেজি নং- ৩৫৮৭) কার্যালয়ে সংগঠনের উদ্যোগে সভাপতি কামরুল হাসান মুন্নার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় কামরুল হাসান মুন্না সহ তার পরিবারের সকলের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে লেবার ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অন্যান শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।


