Logo
Logo
×

সংগঠন সংবাদ

করোনা কালীন বীরত্বের জন্য রিপন ভাওয়ালকে সম্মাননা ক্রেষ্ট প্রদান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ০৯:৩৮ পিএম

করোনা কালীন বীরত্বের জন্য রিপন ভাওয়ালকে সম্মাননা ক্রেষ্ট প্রদান
Swapno

আলোকিত সমাজ গঠনের প্রচেষ্টায় বন্দর থানার বিভিন্ন সংগঠনের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে  সংগঠন সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে করোনাকালীন সময়ে নিজেদের জীবন বাজি রেখে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাহ করা টিম  "ওরা  ১১জন" এর টীম লিডার রিপন ভাওয়ালকে করোনা কালীন বীরত্বের জন্য সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে ।

 

শনিবার ( ৭ নভেম্বর ) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে রিপন ভাওয়ালের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে উপস্থিত প্রধান অতিথি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহযোগিতা অধ্যাপক মুক্তিযুদ্ধ গবেষক ও প্রাবন্ধিক ড.জেবউননেছা, প্রধান আলোচক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ । 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন