Logo
Logo
×

সংগঠন সংবাদ

অশুভ শক্তির কারণে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন হচ্ছেনা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৭:১৯ পিএম

অশুভ শক্তির কারণে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন হচ্ছেনা
Swapno

পরিবহন সেক্টরের অশুভ শক্তির কারণে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন হচ্ছেনা বলে মন্তব্য করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রোটারিয়ান ডা.আল ওয়াজেদুর রহমান। 


রোববার (১ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যালয়ে নিরাপদ সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. ডা.আল ওয়াজেদুর রহমান বলেন, ‘সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা) এর  জন্ম আজ থেকে ২৭ বছর আগে ১৯৯৩ সালের ২২ অক্টোবর। স্ত্রীকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জনগণের স্বার্থেই এই আন্দোলন শুরু করেন। প্রথম থেকেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি যুগোপোযোগী আইন করার দাবি তোলা হয়। নিরাপদ সড়ক আইন হলেও সেটির বাস্তবায়ন হচ্ছেনা। প্রথম থেকে আইনটি বাস্তবায়নে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবহন সেক্টরের একটি অশুভ চক্র। জনগণের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন সংস্কারের দাবি ছিল আমাদের। সরকার উদ্যোগও নিয়েছিল। কিন্তু পরিবহন সেক্টরের অশুভ চক্রের কারণে সেটি সম্ভব হচ্ছেনা। নিরাপদ সড়ক জনগণের জন্য নিশ্চিত করতে পরিবহন আইন বাস্তবায়নের বিকল্প নেই। সড়কে শৃঙ্খলা ফেরানো না গেলে কখনোই সড়ক নিরাপদ হবেনা। তাই সড়কে শৃঙ্খলা ফেরানো অত্যাবশকীয়। সড়ক পরিবহন আইন কঠোরভাবে সবার স্বার্থেই বাস্তবায়ন করতে হবে।’  


সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান সরকার, সহ-সভাপতি মো.আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক এস এম জামান, রূপগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব  সোহেল কিরণ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন