Logo
Logo
×

সংগঠন সংবাদ

লিপি ওসমান ও হাতেমের রোগমুক্তি কামনায় হোসিয়ারী এসোঃ দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২০, ০৭:২৫ পিএম

লিপি ওসমান ও হাতেমের রোগমুক্তি কামনায় হোসিয়ারী এসোঃ দোয়া
Swapno

নারায়ণগঞ্জ- ৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমানের সহধর্মিণী নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি,নারায়ণগঞ্জ ক্লাব লি. এর সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু'র পিতা সাইফুদ্দিন আহমেদ এবং বিকেএমইএর সিনিয়র সহ- সভাপতি ও বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেমের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।

 

বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ) শহরের ১নং রেল গেইটস্থ বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের ক্লাব ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এসময়ে সাইফুল আহমেদ, সালমা ওসমান লিপি ও মোহাম্মদ হাতেমের রোগ মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।

 

বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি ও না‌সিক ১৬ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর শেখ নাজমুল আলম সজলের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত মিলাদ ও দোয়া মাহ‌ফিলে আরো উপ‌স্থিত ছি‌লেন হো‌সিয়ারী এ‌সোসি‌য়েশ‌নের সহ-সভাপতি (জেনারেল) ও বি‌কেএমইএ প‌রিচালক মোঃ ক‌বির হো‌সেন, সহ-সভাপতি (এসােসিয়েট) সাঈদ আহমেদ স্বপন, প‌রিচালক (‌জেনা‌রেল) পরিচালক (জেনারেল), বীর মুক্তিযােদ্ধা হাজী আলী আহমেদ শেখ, মােঃ মােজাম্মেল হক, আলহাজ্ব মােঃ আবদুল হাই, আলহাজ্ব মােঃ মনির হােসেন, বাবু বৈদ্যনাথ পোদ্দার, মােঃ সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন, মােঃ সাখাওয়াত হােসেন সুমন, মােঃ আবুল বাশার (বাসেত), পরিচালক (এসােসিয়েট) আলহাজ্ব মাে. নাছির শেখ,হাজী মােঃ শাহীন হােসেন, আলহাজ্ব নাছিম আহমেদ, আলহাজ্ব মােঃ আতাউর রহমান, আলহাজ্ব মােঃ মিজানুর রহমানসহ হো‌সিয়ারী ব‌্যাবসায়ী বৃন্দ। এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশন স‌চিব সবদার হো‌সেনসহ নয়ামাটি ও উকিলপাড়া অন‌্যান‌্য ব্যবসায়ীবৃন্দ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন