Logo
Logo
×

সংগঠন সংবাদ

এড. কাজী সাজওয়ার হোসেন ও তার সহধর্মিণীর জন্য দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৯:১১ পিএম

এড. কাজী সাজওয়ার হোসেন ও তার সহধর্মিণীর জন্য দোয়া
Swapno

নারায়ণগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সহ-সভাপতি অ্যাডবোকেট কাজী সাজওয়ার হোসেন গত ৫ অক্টোবর ও তার সহধর্মিণী ২১ অক্টোবরের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সমিতির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শোক সভা ও দোয়া মাহফিল করা হয়। 

 

এসময় শোক সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, অ্যাডবোকেট কাজী সাজওয়ার হোসেন একজন আদর্শ নীতিবান মানুষ ছিলেন তার গুনগান বলে শেষ করা যাবে না। আমরা অ্যাডবোকেট কাজী সাজওয়ার হোসেন ও তার সহধর্মিণীর আত্মার মাগফিরাত কামনা করে মহান প্রতিপালকের নিকট দোয়া'র দরখাস্ত করছি। আল্লাহ যেনো তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন। 

 

শোক সভা ও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সমিতির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ধর্ম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সমিতির সহ-সভাপতি নাজিম উদ্দীন আল-আজাদ, ঢাকা চাটার্ড কমার্স কলেজের চেয়ারম্যান ও সমিতির সাধারণ সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয়, সমিতির কার্যনির্বাহীর সদস্য নুরুউদ্দিন, সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জিন্নাহ, আপ্যায়ন সম্পাদক মো. কামাল হোসেন পলাশ, কার্যনির্বাহী কমিটির লায়ন মোজাম্মেল হক ভুইয়া, সমিতির কার্যনির্বাহীর সদস্য আলমগীর সিকদার লোটান, সাংবাদিক মীর আব্দুল আলীম, এম এ হান্নান,এ এফ এম ইকবাল প্রমূখ । 

 

শোক সভা ও দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন, আন্তর্জাতিক ক্বারী ও মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ সাইদুল ইসলাম ও মোনাজাত পরিচালনা করেন, হযরত মাওলানা আবুল কাশেম সিফাতুল্লাহ যুক্তিবাদী। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন