Logo
Logo
×

সংগঠন সংবাদ

আলোর সন্ধান’র সদস্য ফরম বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্টিত

Icon

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০, ১২:১০ পিএম

আলোর সন্ধান’র সদস্য ফরম বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্টিত
Swapno

মানবকল্যাণে নিয়োজিত আলোর সন্ধান সংগঠনের সদস্য ফরম বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ্ আব্দুল হালিম এর সভাপতিত্বে শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে দেওভোগ পানির টাংকি এলাকায় নিজস্ব কার্যালয়ে সদস্য ফরম বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়। 

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের সদস্য মোঃ আফ্রিদি,পরে অতিথিদের ফুলদিয়ে বরণ করেন সদস্য বৃন্দরা। 

 

স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠাতা শাহ্ আব্দুল হালিম বলেন, আলোর সন্ধান মানবকল্যাণে নিয়োজিত একটি সংগঠন। এটি আমার জীবনের একটি অংশ, এ সংগঠনের মাধ্যমে আমাদের আশে পাশে গরিব অসহায়দের মাঝে বিভিন্ন সেবা প্রদান করা, এলাকাকে মাদক মুক্ত করা, সন্ত্রাস ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমন করা এবং যুব সমাজকে আলোর পথ দেখানোর জন্যই আমি এ সংগঠনটি যাত্রা শুরু করলাম। 


তিনি আরো বলেন এ সংগঠনে কোন মাদক সেবী বা কোন অপরাদের সাথে জড়িত কোন ব্যক্তি সদস্য হতে পারবেনা। 

 

এ সময় উপস্থিত ছিলেন- খায়রুল আলম টিটু, মো. মাসুদ, মো. সালাউদ্দিন পিন্টু, সাব্বির আহমেদ সুমন. হাবিবুর রহমান, আঃ রাজ্জাক মিঠু, মো. সেলিম রেজা, কামরুল হাসান, আসিকুর রহমান রিংকু, সাইফুল ইসলাম অন্তর ও আকাশ খাঁন প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন