Logo
Logo
×

সংগঠন সংবাদ

ক্র্যাব’র সভাপতিকে শুভেচ্ছা জানালেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব

Icon

রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৮:৪৫ পিএম

ক্র্যাব’র সভাপতিকে শুভেচ্ছা জানালেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব
Swapno

ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়েরকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।


এসময় উপস্থিত ছিলেন ক্র্যাবের সহ-সভাপতি চ্যানেল আই’র বিশেষ সংবাদদাতা, দৈনিক যুগের চিন্তার প্রকাশক ও সম্পাদক মোরছালীন বাবলাসহ এসোসিয়েশনের কর্মকর্তা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, অর্থ-বিষয়ক সম্পাদক ইমদাদুল হক ভুঁইয়া দুলাল, দপ্তর সম্পাদক শাহেল মাহমুদ প্রমুখ।


এসময় ক্র্যাবের সভাপতি আবুল খায়ের রূপগঞ্জের সার্বিক খোঁজখবর নেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী সাংবাদিকদের সার্বিক সহযোগীতা করার তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন